হাতে কলমে শিখুন কিভাবে কীওয়ার্ড ব্যবহার করবেন? এ টু জেট
কিভাবে ব্যবহার করবেন কী-ওয়ার্ড ? এ টূ জেট! কী-ওয়ার্ড আপনি ২ ভাবে ব্যবহার করতে পারেন। যেমনঃ ১। মেটা ট্যাগের মাধ্যমে ২। সাইটের কনটেন্ট বা আর্টিকেল এর মাধ্যমে। ★মেটা ট্যাগের মাধ্যমে ব্যবহার : ১। মেটা ট্যাগের মাধ্যমে ওয়েব সাইট ডিজাইনের সময় আমরা অনেক ধরনের মেটা ট্যাগ নিয়ে কাজ করি। এর মধ্যে <meta name=”keywords” content=”কি-ওয়ার্ড গুলো”/> এই ট্যাগটি "মেটা কী-ওয়ার্ড ট্যাগ" নামে পরিচিত। এই মেটা কী-ওয়ার্ড ট্যাগ দ্বারা আপনি আপনার সাইটের কী-ওয়ার্ড ব্যবহারের কাজ করতে পারবেন। এ জন্য আপনি আপনার সাইটের HTML এডিটর পেজে গিয়ে <head> ও </head> ট্যাগ এর মধ্যে আপনার বাছাই করা কী-ওয়ার্ড গুলো বসিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপনার সাইটে মেটা ট্যাগ ব্যবহার করা। আরো অনেক মেটা ট্যাগ আমরা সাইটে ব্যবহার করে থাকি, যেগুলো সার্চ ইন্জিনের জন্য ভালো ফলদায়ক। তবে মেটা ট্যাগ ও কী-ওয়ার্ড এর ব্যবহারের বেশ কিছু নিয়ম বা টিপস মেনে চলা উচিত। এতে করে আপনি আরো ভালো ফলাফল পেতে পারেন। যেমন: ১। আপনর সাইটের যে কী-ওয়ার্ডটির উপর ভিত্তি করে বানাবেন সেই কী-ওয়ার্ডটি যেন আপনার মেটা কী-ওয়ার্ড ট্যাগে ৩ বা...